Print

Broadcasting News Corporation

দেশকে গড়তে হলে শিশুদের নিয়ে চিন্তা করা দরকার

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৬, ২০২৬ , ৯:৩৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৬, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশকে গড়তে হলে শিশুদের নিয়ে চিন্তা করা দরকার। আপনার সন্তান ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ যাই হোক না কেন আগে তাকে একজন সৎ ও ভালো মানুষ হতে হবে। শিশু-কিশোরদের উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাকে বের করে আনতে বড়দের ভূমিকা রাখতে হবে। বিশ্ব সমাদৃত তরিকায়ে মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক আওলাদে রাসূল (দ.) গাউসুল আযম মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী এবং ১২০তম বার্ষিক উরস শরিফ উপলক্ষে শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) নগরীর নাসিরাবাদ (বালক) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শিশু-কিশোর সমাবেশে আমীর খসরু প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভণ্ডারী (ক.) ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান মাইজভণ্ডারী একাডেমির ব্যবস্থাপনায় এ দেড়যুগপূর্তি শিশু-কিশোর সমাবেশের আয়োজন করা হয়। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে শিশু-কিশোর সমাবেশ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান। শিশু-কিশোর সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু।

Post Views: 291

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত