Print

Broadcasting News Corporation

একটি দায়িত্বশীল গণতান্ত্রিক সরকার গঠন অপরিহার্য

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৭, ২০২৬ , ৭:৩৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৭, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে, একটি দায়িত্বশীল গণতান্ত্রিক সরকার গঠন অপরিহার্য। এবার যদি আমরা একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকার গঠনের সুযোগ হাতছাড়া করি, তাহলে গণতান্ত্রিক আন্দোলনের শহিদদের প্রতি জুলুম করা হবে, তাদের আত্মত্যাগের প্রতি অমর্যাদা করা হবে।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, আওয়ামী লীগ সরকারের আমলে যারা গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে একটি দায়িত্বশীল গণতান্ত্রিক সরকার গঠন অপরিহার্য

Post Views: 319

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত