Print

Broadcasting News Corporation

বিএনপি চেয়ারম্যানের সাথে নেপাল এবং ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৭, ২০২৬ , ৭:৪৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৭, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী এবং বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) রাজধানীর গুলশানে দলটির চেয়ারম্যান কার্যালয়ে পৃথকভাবে নেপাল এবং ভুটানের রাষ্ট্রদূতেরা সাক্ষাত ও আলোচনা সম্পন্ন করেন।

এদিন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরে চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলি নিয়ে আলোচনা হয়েছে।

 

Post Views: 235

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত