সাভার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিক্ষার মাধ্যমে আগামীর প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সাভারে যাত্রা শুরু করলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার। রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ), সাভারের বিরুলিয়ার ছোটকালিয়াকৈরে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এ সময় ঊর্ধ্বতন নৌ কর্মকর্তাবৃন্দ, শিক্ষা বোর্ডের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশের নিরাপত্তার পাশাপাশি মানসম্মত শিক্ষা ও মানবিক উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনীর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে।
‘শিক্ষাই প্রগতি’—এই মূলমন্ত্রে আধুনিক শিক্ষা পরিবেশে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই এর লক্ষ্য।
শিক্ষার আলোয় ভবিষ্যৎ নির্মাণে এই পথচলা হোক দৃঢ় ও সফল।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত