আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদেরও ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের মতো ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত।
বিএনপি আগামীতে সরকার গঠন করলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহত ‘জুলাই যোদ্ধাদের’ দেখাশোনার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি সম্পূর্ণ আলাদা বিভাগ খোলার ঘোষণা দেন তিনি।
রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন তাদের বিচারের দায়িত্ব শহীদ পরিবারের সদস্যদের ওপরই ন্যস্ত করা উচিত যাতে তারা পূর্ণ সন্তুষ্টির সাথে ন্যায়বিচার পান।
তিনি জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেন এবং জানান যে এই আন্দোলনে ১,৪০০-এর বেশি মানুষ শহীদ হয়েছেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে তারেক রহমান মঞ্চ থেকে নেমে সরাসরি শহীদ পরিবারের সদস্যদের পাশে বসে তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং সান্ত্বনা দেন।
এই মতবিনিময় সভায় তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত