আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ করে মৌলিক অধিকারসহ ১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জে র্যালি ও সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগদুয়ারপাড়া নিজস্ব কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি সাইদ আলী, সহ-সভাপতি আক্তারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল কাদেরসহ অন্যরা। এ সময় বক্তারা- শ্রমিকদের ১২ দফা দাবি তুলে ধরে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত