Print

Broadcasting News Corporation

বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৮, ২০২৬ , ৬:২৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৮, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস।

রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন এর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনা সম্পন্ন হয়।

বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বিশেষ করে কৃষি ও বাণিজ্যিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Post Views: 231

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত