Print

Broadcasting News Corporation

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৮, ২০২৬ , ৬:৪৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৮, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও উন্নয়ন সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।

আলোচনার মধ্যে তিস্তা নদী মহাপরিকল্পনা (Teesta River Comprehensive Management and Restoration Project) এবং প্রস্তাবিত বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল অন্তর্ভুক্ত ছিল।

এই প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত জানান যে, তিনি তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন এবং চলমান প্রযুক্তিগত মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার সরকারের অব্যাহত সমর্থনের কথা জানান এবং আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে অনুষ্ঠানের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Post Views: 239

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত