ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ), জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পুলিশ সুপার, পিরোজপুর মহোদয়ের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) জনাব সাবিহা মেহেবুবা এর সঞ্চালনায় পুলিশ লাইন্স ড্রিলশেড-এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় পুলিশ অফিসার ও ফোর্স সামগ্রিক সমস্যা উপস্থাপন করেন তাদের সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পুলিশ সুপার, পিরোজপুর মহোদয়। অত:পর তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবার, পুলিশ সদস্যদের নিয়মানুবর্তিতা, নৈতিকতা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে তিনি সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। কল্যান সভার শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করেন ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবদুল আউয়াল , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো: জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( মঠবাড়িয়া সার্কেল) জনাব পার্থ চক্রবর্তী, পিপিএম ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) জনাব সাবিহা মেহেবুবা, অফিসার ইনচার্জ পিরোজপুর সকল থানা, ট্রাফিক ইনচার্জ,কোর্ট ইন্সপেক্টর,আরআই পুলিশ লাইন্স, আরও-১ রিজার্ভ অফিস, সিভিল স্ট্রাফ সহ জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত