ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমাদের সন্তানদের জন্য আমাদের দায় রয়েছে। তাদের জন্য একটি নিরাপদ দেশ রেখে যাওয়া আমাদের কর্তব্য। সেকারণে আগামী নির্বাচন ও গণভোট গুরুত্বপূর্ণ।
তিনি সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন।
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট প্রচার সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য গণভোট আয়োজন করছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সময়ে মাত্র ৪ মিনিটে সংবিধান সংশোধন হয়েছে। সেখানে জনগণের কোন মতামত ছিলো না। সে কারণেই
ফ্যাসিবাদ আমাদের ওপর গেড়ে বসেছিল। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সকল নাগরিকের গণভোটে অংশগ্রহণ জরুরি।
উপদেষ্টা আরো বলেন, আগামী নির্বাচন সম্পর্কে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এসময় তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হতে সকলের প্রতি আহবান জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফজলুল হক ভূইয়া এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। এছাড়া, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা
পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ সভায় উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত