ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অফ স্টেট H.E. Matteo Perego Di Cremnago এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সম্মানিত আন্ডারসেক্রেটারি অফ স্টেট বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প সক্ষমতা উন্নয়নে ইতালি সরকারের সম্ভাব্য সহায়তা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং আবেই’তে শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত