Print

Broadcasting News Corporation

বিমান বাহিনী প্রধানের সাথে ইতালির আন্ডার সেক্রেটারি ফর ডিফেন্স এর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২৬ , ৮:০৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২০, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ), সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে H.E Matteo Perego di Cremnago, আন্ডার সেক্রেটারি ফর ডিফেন্স (ডেপুটি মিনিস্টার অব ডিফেন্স), ইতালি বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি তাঁরা বাংলাদেশ বিমান বাহিনীর ইতালিয় সামরিক সরঞ্জামাদির পাশাপাশি অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং সামরিক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির মান্যবর রাষ্ট্রদূত H.E Antonio Alessandro এবং সংশ্লিষ্ট সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 156

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত