Print

Broadcasting News Corporation

যৌথ অভিযানে দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২১, ২০২৬ , ৩:৫১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২১, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

সুনামগঞ্জ, ২১ জানুয়ারি ২০২৬ (বুধবার): বুধবার (২১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সকাল পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিট কর্তৃক সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর এবং সুনামগঞ্জ সদর উপজেলায় সমন্বিতভাবে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৪ জন চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারের পাশাপাশি ২টি বিদেশী পিস্তল, ৪টি .২২ রাইফেল, ৪টি পাইপ গান, ১টি স্টান গান, ৬ রাউন্ড বিদেশী কার্তুজ, ১ রাউন্ড শর্টগান কার্তুজ, ৮০টি দেশীয় সাউন্ড বোমাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ১৫০০ লিটার দেশীয় মদ, ২০ বোতল বিদেশী মদ, ১১.৩ কেজি গাঁজা এবং ৪৭১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।

 

 

 

 

 

 

Post Views: 221

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত