ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় জাতীয় পর্যায়ে প্ল্যাটফর্মটি বাস্তবায়নের প্রস্তুতি ও নীতিগত দিকনির্দেশনা নির্ধারণে বুধবার (২১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে উচ্চ-পর্যায়ের একটি নীতিনির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি যৌথভাবে আয়োজন করে এটুআই, আইসিটি বিভাগ, ইউএনডিপি এবং স্বাস্থ্য অধিদপ্তর।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহেদা পারভীন, সচিব (সমন্বয় ও সংস্কার), মন্ত্রিপরিষদ বিভাগ। কর্মশালায় সভাপতিত্ব করেন মোসাঃ সুরাইয়া বেগম, যুগ্মসচিব, সংস্কার অনুবিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়াও উপস্থিত ছিলেন মোহা. আব্দুর রফিক, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম; মোঃ কামরুল হাসান, যুগ্মসচিব, ই-গভর্নেন্স অধিশাখা, মন্ত্রিপরিষদ বিভাগ; মোঃ মহসীন, যুগ্মসচিব (বেসরকারি হাসপাতাল ব্যবস্থাপনা অনুবিভাগ), স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; মোহাম্মদ শামসুল হক, যুগ্মসচিব (অডিট শাখা), স্থানীয় সরকার বিভাগ; মোঃ লুৎফর রহমান, ডেপুটি রেজিস্ট্রার জেনারেল (যুগ্মসচিব), রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন; আব্দুল্লাহ আল ফাহিম, হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট, এটুআই প্রোগ্রাম; মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ টেকনোলজি এডভাইজার, এটুআই; মাহা আবু এমিয়ের, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার, ইউএনডিপি বাংলাদেশ; শীলা তাসনিম হক, সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট, ইউএনডিপি বাংলাদেশ; এবং ডা. শবনম মোস্তারী, হেড, ডিজিটাল হেলথ, এটুআই। এছাড়াও সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। তারা জাতীয়ভাবে স্বীকৃত পরিচয় কাঠামোর ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ ও আন্তঃসংযোগযোগ্য (ইন্টারঅপারেবল) ডাটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম তৈরির ওপর গুরুত্ব দেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয়ে সভায় এমন একটি ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়, যাতে জন্ম নিবন্ধন থেকে শুরু করে প্রতিটি নাগরিকের তথ্য সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে নিরাপদভাবে আদান-প্রদান করা যায়। সভায় জানানো হয়, প্ল্যাটফর্মটি বাস্তবায়িত হলে শিশু ও কিশোরদের টিকার আওতায় আনতে সঠিকভাবে সনাক্ত করা সহজ হবে, টিকার চাহিদা নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া যাবে এবং সেবা প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে স্বয়ংক্রিয় ও তাৎক্ষণিক (রিয়েল-টাইম) তথ্য হালনাগাদ নিশ্চিত করা সম্ভব হবে।
এছাড়া নাগরিকদের বারবার একই তথ্য জমা দেওয়ার প্রয়োজন উল্লেখযোগ্যভাবে কমবে এবং একাধিক সংস্থায় একই তথ্য যাচাই-বাছাইয়ের প্রশাসনিক চাপও হ্রাস পাবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এবং জনসেবা আরও কার্যকরভাবে প্রদান করা যাবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত