Print

Broadcasting News Corporation

কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২২, ২০২৬ , ৯:৪২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২২, ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদ বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সকালে তিনি পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, জনগণের কল্যাণ ও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
কবর জিয়ারত শেষে মোঃ হারুনুর রশিদ বলেন, বাবা-মায়ের দোয়া ও জনগণের সমর্থনই আমার শক্তি। মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিয়েছি।
এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত গণসংযোগে অংশ নেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ধর্মীয় অনুভূতি ও পারিবারিক মূল্যবোধের মধ্য দিয়ে প্রচারণা শুরু করায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

Post Views: 229

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত