Print

Broadcasting News Corporation

এডিপি বাস্তবায়ন সরকারের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২২, ২০২৬ , ১০:৩৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২২, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, এডিপি বাস্তবায়ন সরকারের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার। এর সফল বাস্তবায়নের ওপরই নির্ভর করছে জনগণের প্রত্যাশিত সেবা ও উন্নয়নের সুফল।
উপদেষ্টা বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৫- ২৬ অর্থবছরের এডিপিভুক্ত/এডিপি প্রকল্প /কর্মসূচিসমূহের বাস্তবায়ন/অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

ফারুক ই আজম বলেন, সরকার একটি সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কাঠামো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যে গৃহীত প্রকল্পসমূহ নির্ধারিত সময়, ব্যয় ও মান বজায় রেখে বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব। তিনি আরো বলেন, পর্যালোচনায় আমরা লক্ষ্য করছি যে, কিছু প্রকল্পে সন্তোষজনক অগ্রগতি অর্জিত হলেও এখনও বেশ কয়েকটি প্রকল্পে বাস্তবায়ন অগ্রগতি প্রত্যাশার তুলনায় কম।

উপদেষ্টা বলেন, প্রকল্প পরিচালকগণ হচ্ছেন প্রকল্প বাস্তবায়নের মূল চালিকাশক্তি। তাঁদের পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার ওপরই প্রকল্পের সাফল্য নির্ভর করে। যেসব প্রকল্পে বারবার বিলম্ব হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে । তিনি বলেন, সরকারের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। জনগণের করের অর্থ যেন বাস্তব উন্নয়নে রূপ নেয় এটাই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মোট ১১টি প্রকল্প রয়েছে, এর মধ্যে ১০টি বিনিয়োগ প্রকল্প ও
১টি কারিগরি প্রকল্প । প্রকল্পের অনুকূলে এ অর্থবছরে মোট বরাদ্দের পরিমাণ ২১০৭ কোটি ৭২ লাখ টাকা। ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৫৫০ কোটি ৯৮ লাখ টাকা। প্রকল্পের গড় অগ্ৰগতি ১৭ দশমিক ৫৪ শতাংশ।

সভায় মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান খান, অতিরিক্ত সচিবগণ, সংস্থাপ্রধান এবং প্রকল্প পরিচালকগণসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Post Views: 151

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত