Print

Broadcasting News Corporation

বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২২, ২০২৬ , ১০:৪৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২২, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) দেশের সর্ববৃহৎ পাবলিক রিসার্চ অর্গানাইজেশন হিসেবে বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং এ প্রতিষ্ঠানের অবদান প্রশংসনীয়। প্রয়োজনীয় প্রচারের অভাবে বিসিএসআইআর’র গবেষণালব্ধ ফলাফল জনগণের কাছে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।

সচিব বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বিসিএসআইআর’র ঢাকাস্থ প্রধান কার্যালয়ে ‘বিসিএসআইআর-এর গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর’র চেয়ারম্যান ড. সামিনা আহমেদ।

সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দুইটি ফোকাসড উদ্যোগ Research to Market এবং Innovate to Market এর বিষয় অবতারণা করে বলেন, দেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে Innovate to Market যেটি আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে। তিনি সাংবাদিকদের বিজ্ঞানীদের পক্ষ থেকে বিভিন্ন গবেষণা কার্যক্রম ও উদ্ভাবনীসমূহ প্রচার করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, ইতোমধ্যে বিসিএসআইআর এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সেবা প্রত্যাশীদের জন্য ও আমদানি-রপ্তানি কার্যক্রমকে গতিশীল করার জন্য তাদের বিশ্লেষণ সেবা কার্যক্রম সপ্তাহের সাত দিন খোলা রেখেছে।

বিসিএসআইআর’র চেয়ারম্যান একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিসিএসআইআর’র বিভিন্ন গবেষণাগার কর্তৃক উদ্ভাবিত ও ইজারাকৃত বিভিন্ন পণ্য সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এবং বিসিএসআইআর’র গবেষণালব্ধ ফলাফল সম্পর্কে ব্যাপকভাবে প্রচারের অনুরোধ জানান।

 

Post Views: 548

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত