ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কপোর্রেশনে গণতন্ত্র সুরক্ষায় আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনের গুরুত্ব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি’র অয়োজনে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক ড. রওনক জাহান বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে “আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে” শীর্ষক ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি’র বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকগণ বিজয়ী হয়।
নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের ক্যাপশন ও ছবি আপনার গণমাধ্যমে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংযুক্ত করা হলো। ছায়া সংসদের প্রেস রিলিজ পরবর্তী ইমেইলে মাধ্যমে পাঠানো হবে।
আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের বিজয়ী দলের বিতার্কিকদের ট্রফি হাতে সিপিডি’র সম্মানীয় ফেলো অধ্যাপক ড. রওনক জাহান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সাথে দেখা যাচ্ছে। আজ বিকেলে রাজধানীর এফডিসিতে সপ্তাহব্যাপি এই প্রতিযোগিতা উদ্বোধন হয়।
আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের বিজয়ী দলের বিতার্কিকদের ট্রফি প্রদান করছেন সিপিডি’র সম্মানীয় ফেলো অধ্যাপক ড. রওনক জাহান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সংসদে বিজয়ী দলের বিতার্কিকদের ট্রফি হাতে সিপিডি’র সম্মানীয় ফেলো অধ্যাপক ড. রওনক জাহান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণসহ বিচারকদের সাথে দেখা যাচ্ছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত