আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় আব্দুল জব্বার (৭২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) দুপুরে উপজেলার নজিপুর-নওগাঁ আঞ্চলিক সড়কের কাটাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার উপজেলার সরদারপাড়া এলাকার মৃত সাফি উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, দুপুরে মোটরসাইকেলযোগে নজিপুরের দিকে যাচ্ছিলেন আব্দুল জব্বার। পথে কাটাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার এসআই মেহেদি হাসান মৌসুমী জানান,ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত