Print

Broadcasting News Corporation

বিএনপি পরীক্ষিত দল-ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৩, ২০২৬ , ৭:৪৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৩, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বিধান দাস, ঠাকুরগাঁও প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দাঁড়িপাল্লা সরকারে যায়নি মানুষের জন্য কাজও করেনি আমরা আপনাদের জন্য কাজ করেছি বিএনপি পরীক্ষিত দল। আপনাদের ভোটে আমরা সরকারে গিয়ে কাজ করেছি।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বিকেলে ঠাকুরগাঁওয়ের সোল্ট হরিবাজার, ১১মেইল বাজারসহ বিভিন্ন নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরো বলেন, হাসিনা চলে গেছেন নেতাকর্মীদের বিপদে ফেলে রেখে গেছেন, তাই যারা অন্যায় করেছে তাদের বিচার হবে। যারা নির্দোষ তাদের পাশে আছি আমরা।
জামাতের বিষয়ে জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ভোট দিলেই জান্নাতে যাওয়া যায়না,নামাজ পড়তে হয় ,রোজা করতে হয়, মিথ্যা কথা বলা যাবেনা, মুনাফেকি করা যাবেনা। কোন মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবেনা।

নির্বাচনী প্রচারণায় দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে মির্জা ফখরুল মুন্সিরহাট ও পয়শা ফেলা বাজারে নির্বাচনী পথ সভায় যোগদেন।

 

 

Post Views: 246

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত