Print

Broadcasting News Corporation

মানবিক উদ্যোগে মরদেহ দেখলেন ভারতীয় স্বজনরা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৪, ২০২৬ , ৯:৪৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৪, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মানবিক উদ্যোগের অংশ হিসেবে প্রয়াত এক নারীর মরদেহ দেখার সুযোগ পেয়েছেন ভারতে বসবাসকারী স্বজনরা। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) দুপুর পৌনে ১টায় আজমতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/১০-এস এর নিকট শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে এই হৃদয়স্পর্শী দৃশ্যের আয়োজন করা হয়।
মরদেহটি শিবগঞ্জ উপজেলার রিফুজিপাড়া গ্রামের মৃত সেতাব উদ্দিনের স্ত্রী রেজিয়া বেগমের (৭৫)। তিনি শনিবার সকাল সাড়ে ৮টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
প্রয়াত রেজিয়া বেগমের মরদেহ একনজর দেখার জন্য ভারতের মালদা জেলার কালিয়াচক থানার শ্বশানী গ্রামের বাসিন্দা, চাচাতো ভাই মো. সোবাহান বিএসএফের কাছে আবেদন করেন। তার আবেদনের পর বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা শেষে সীমান্তে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

Post Views: 308

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত