Print

Broadcasting News Corporation

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৫, ২০২৬ , ৫:০৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৫, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সোমবার (২৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:

“বিশ্বব্যাপী World Customs Organization (WCO) কর্তৃক নির্ধারিত ‘Customs Protecting society through vigilance and commitment’ (‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’) প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬’ উদ্‌যাপন হচ্ছে জেনে আমি আনন্দিত। এ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কাস্টমসের সকল কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা ও অংশীজনকে আমি অভিনন্দন জানাই।

আন্তর্জাতিক বাণিজ্য সহায়তা ও সহজীকরণ এর পাশাপাশি বিশ্বব্যাপী রাষ্ট্রীয় ও সামাজিক সুরক্ষা, নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ, সীমান্ত অংশীদারিত্ব শক্তিশালীকরণসহ নানাবিধ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আন্তর্জাতিক বাণিজ্য নিশ্চিতকরণে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক Bangladesh Single Window (BSW) প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ, আমদানি রপ্তানি বাণিজ্য ব্যবস্থা সহজীকরণে বণ্ড অটোমেশন সিস্টেম চালুকরণসহ কাস্টমস এর কার্যক্রম আধুনিকায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিতামূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কাস্টমস প্রশাসন মানবসম্পদ উন্নয়ন, তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, অবৈধ বাণিজ্য, চোরাচালান, মাদক ও অর্থ পাচার প্রতিরোধের মাধ্যমে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করছে। এক্ষেত্রে, বাংলাদেশের কাস্টমস কর্মকর্তারা পেশাগত দক্ষতা, বিশেষায়িত জ্ঞান এবং দায়িত্বশীলতার মাধ্যমে একটি আধুনিক ও বিশ্বাসযোগ্য প্রশাসনিক ব্যবস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।

আমি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস, ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি।”

Post Views: 139

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত