Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৬, ২০২৬ , ৯:০০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৬, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলার রানীহাটি হাই স্কুল মাঠে এ জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। এ সময় তিনি বলেন, একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের প্রকৃত অধিকার ফিরিয়ে আনতেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্বকে বিজয়ী করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলী। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের পাশাপাশি প্রস্তাবিত গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। এতে আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় সংগঠক রফিকুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির আবুজার গিফারীসহ অন্যরা।

Post Views: 381

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত