ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মাননীয় প্রধান উপদেষ্টা প্রীত হয়ে প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দের জন্য সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫ গঠনের সদয় অনুমোদন প্রদান করেন। বাংলাদেশ সেনাবাহিনীর কিউএমজি লেঃ জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি’কে উক্ত কমিটির সভাপতি করে প্রজ্ঞাপন জারি করা হয়।
উক্ত কমিটি কর্তৃক বুধবার (২৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বেলা ১৪ঃ০০ ঘটিকায় মাননীয় অর্থ উপদেষ্টা জনাব ড. সালেহউদ্দিন আহমেদ এর কাছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫ এর চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হয়। এসময় লেঃ জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর সাথে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনীর বেতন কমিটির চূড়ান্ত প্রতিবদেন গ্রহণ করতঃ অর্থ উপদেষ্টা সকলকে উক্ত কষ্টসহিষ্ণু কাজ যথাযথভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত