আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আল্লাহ ছাড়া দেশের বাইরে কোনো প্রভু নেই বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সত্যিকার অর্থে ইসলাম অনুরাগী দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ্ অন্তভুক্ত করেছিলেন। তিনি আরও বলেন, জামায়াত ১৯৭১ কে মুছে দিতে চাই। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচিত হলে শিবগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। শ্যামপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খাইরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারীসহ অন্যরা। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত