আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে দিনব্যাপি জবফেয়ার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সকালে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ ফাতেমা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেসকো চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী পরিচালক আলিউল আজিম ও কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আব্দুর রাজ্জাকসহ অন্যরা।এছাড়া বিভিন্ন শিল্পউদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা- কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রকল্পের আওতায় এ জবফেয়ারে ১০টি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত