Print

Broadcasting News Corporation

বিএনপির ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২৬ , ৭:২২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩১, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সামাদ কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুলের জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) আয়োজিত এ জনসভায় অত্র ইউনিয়নের বিএনপির ২০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
জনসভায় নূরুল ইসলাম বুলবুল বলেন, “দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জনসভাকে কেন্দ্র করে সামাদ কলেজ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Post Views: 209

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত