Print

Broadcasting News Corporation

সীমান্ত অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২৬ , ৬:২৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–৫৩ ব্যাটালিয়ন।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং ৭টি গরু জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মনোহরপুর বিওপির টহলদল শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। এছাড়া চরবাগডাংগা বিওপির টহলদল সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের রানীনগর গ্রাম থেকে ২টি গরু এবং বাখেরআলী বিওপির টহলদল সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামের পদ্মা নদীর চর এলাকা থেকে আরও ৫টি গরু জব্দ করে।
জব্দকৃত ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯ লাখ টাকা। উদ্ধারকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

Post Views: 346

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত