Print

Broadcasting News Corporation

১১৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২৬ , ৭:৪৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের ১১৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) ময়মনসিংহ জেলা স্কুল ছাত্রাবাস মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার।
বিশেষ অতিথি বক্তব্যে বলেন, খেলাধুলা হচ্ছে সুস্থ বিনোদনের মাধ্যম। যেসব শিক্ষার্থীরা খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সাথে সম্পৃক্ত থাকে তারা কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। তিনি অভিভাবকের উদ্দেশ্যে বলেন, আপনারা অবশ্যই আপনাদের সন্তানদের খেলাধুলার প্রতি উৎসাহিত করবেন। যার মাধ্যমে আপনাদের সন্তানদের মানসিক বিকাশ ঘটবে। যা সুস্থ ও মানবিক বাংলাদেশ তৈরিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।

Post Views: 514

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত