Print

Broadcasting News Corporation

নির্বাচন কমিশনের ‘স্মার্ট ইলেকশন ম্যানেজম্যান্ট বিডি’ অ্যাপ চালু

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২৬ , ৬:৫০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন Smart Election Management BD অ্যাপ চালু করেছে। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে ভোটারগণ তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে ভোটকেন্দ্র অনুসন্ধান করতে পারবেন। অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান (জিও লোকেশন), ছবি, দূরত্ব, ম্যাপ প্রভৃতি তথ্য দেখা যাবে। এছাড়া, এই অ্যাপ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামাসহ যাবতীয় তথ্য, নির্বাচনি ফলাফল এবং নির্বাচন-সংশ্লিষ্ট তথ্য জানা যাবে।

নির্বাচন কমিশন থেকে মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ), এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

Post Views: 659

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত