আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ১৯৭১ সালে পরাজিত শক্তি জামায়াত ইসলাম আজও দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত- এদের অপচেষ্টা সম্পর্কে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপিই প্রকৃত অর্থে ইসলামপ্রিয় ও ইসলাম অনুরাগী রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা প্রতিষ্ঠা করেছেন। বিএনপির চেয়ারম্যানের এই উপদেষ্টা আরও বলেন, জামায়াত ইসলাম কোনো ইসলামী দল নয় বরং তারা ইসলামের নাম ব্যবহার করে ইসলামকেই নষ্ট করছে। তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায়। কিন্তু আমরা মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছি, ততদিন তাদের এই অপচেষ্টা সফল হতে দেব না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। বিনোদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারীসহ অন্যরা।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত