Print

Broadcasting News Corporation

ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ নিরাপত্তা ও পদ্মায় বাঁধ হবে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২৬ , ৬:১৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইনসাফ কায়েম হলে সমাজের সর্বস্তরে নারীদের প্রকৃত অধিকার ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীরা যাতে সম্মানের সাথে সমাজে বিচরণ করতে পারেন এবং তাদের অধিকার থেকে বঞ্চিত না হন, জামায়াত সেই অঙ্গীকার পূরণ করবে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নওগাঁর জনসভা শেষ করে বেলা ১টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জে পৌঁছালে নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমস্যা ও সম্ভাবনা নিয়ে ডা. শফিকুর রহমান তার বক্তব্যে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, পদ্মা নদীতে স্থায়ী বাঁধ, নদী ভাঙন রোধে এবং কৃষি সহায়তায় পদ্মা নদীতে পরিকল্পিত বাঁধ নির্মাণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল আমের নায্যমূল্য নিশ্চিত করতে জেলায় আধুনিক আম সংরক্ষণাগার (কোল্ড স্টোরেজ) স্থাপন এবংবিদেশে আম রপ্তানির বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। সামগ্রিকভাবে উত্তরবঙ্গকে বাংলাদেশের ‘কৃষিশিল্পের রাজধানী’
হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জের জনসভা শেষে ডা. শফিকুর রহমান রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন। সেখানেও নির্ধারিত নির্বাচনী জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে। আজকের জনসভায় জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Post Views: 645

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত