Print

Broadcasting News Corporation

নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২৬ , ৬:২১ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

খুলনা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেছেন, এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। পূর্বে যেসব নতুন ও নারী ভোটারগণ ভোট দিতে পারেনি, তারা এবার উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এসময় তিনি সকলকে নির্বাচনে ভোটদানসহ পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করতে অনুরোধ জানান।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) খুলনায় বটিয়াঘাটাতে আঞ্চলিক তথ্য অফিস খুলনার আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ ভোটারদের উদ্বদ্ধুকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় অনুষ্ঠানে বক্তৃরা বলেন, নির্বাচনের সময় নাগরিকের বড় শক্তি হলো তার ভোট। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ভোট প্রয়োগ করে আমরা রাষ্ট্রের কাঠামো পাল্টে দিতে পারি। এবারের নির্বাচনে জনআকাঙ্খা পূরণের একটা সুবর্ণ সুযোগ রয়েছে।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে সভায় আযম খান কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান প্রধান এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিস ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটারদের উদ্বদ্ধুকরণের জন্য নির্বাচন বিষয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

 

Post Views: 256

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত