Print

Broadcasting News Corporation

পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২৬ , ৬:৩৮ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিউইয়র্ক, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: অবৈধ আর্থিক প্রবাহ প্রতিরোধ এবং পাচারকৃত সম্পদ দেশে ফেরত নিশ্চিত করতে জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এসব সম্পদ জাতীয় উন্নয়ন ও জনগণের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর আর্থিক সততা বিষয়ক বিশেষ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান জনজীবনে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি মানুষের মনে নতুন প্রত্যাশা জাগ্রত করেছে। তিনি উল্লেখ করেন যে, তথাকথিত ‘মেগা প্রকল্প’ গুলো সাধারণ মানুষের জন্য খুব সীমিত সুফল বয়ে আনে, বরং সেগুলো দুর্নীতির সুযোগ সৃষ্টি করে এবং জনসাধারণের অর্থ বিদেশের নিরাপদ আশ্রয়ে পাচারের পথ খুলে দেয়।

তিনি এসব সম্পদ পুনরুদ্ধার করে বৈধ মালিকদের কাছে ফেরত দেওয়ার লক্ষ্যে স্বচ্ছতার ভিত্তিতে সংশ্লিষ্ট তথ্যের যথাযথ আদান-প্রদান নিশ্চিত করা, কার্যকর অংশীদারিত্ব জোরদার করা এবং এ বিষয়ে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

গত জুন মাসে স্পেনে অনুষ্ঠিত উন্নয়ন অর্থায়ন বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের ফলাফলকে ঐতিহাসিক আখ্যায়িত করে রাষ্ট্রদূত চৌধুরী বলেন, রাজনৈতিক অগ্রগতিকে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে পুনরুদ্ধারকৃত অর্থ শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা জোরদারে ব্যবহার করা যায়।

 

Post Views: 567

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত