আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভার পরদিন শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ঢাকা মহানগরীর দক্ষিণে আমির ও চাঁপাইনবাবগঞ্জ সদর-০৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। গতকালের মহাসমাবেশকে স্মরণকালের বৃহত্তম জনসমুদ্র আখ্যা দিয়ে তিনি ১২ তারিখের নির্বাচনে বড় জয়ের আশাবাদ ব্যক্ত করেন।
নুরুল ইসলাম বুলবুল বলেন, বিকেল বেলা ইউনিয়নগুলোতে গিয়ে নারী-পুরুষ নির্বিশেষে মানুষের যে উদ্দীপনা দেখেছি, তাতে প্রমাণিত হয় দাঁড়িপাল্লার পক্ষে জনগণের গভীর আস্থা ও ভালোবাসা রয়েছে। গতকালের জনসভাটি ছিল সুশৃঙ্খল ও
নান্দনিক-ভাবে সাজানো একটি জনসমুদ্র, যা জাতীয়ভাবে গোটা দেশের মানুষ দেখার সুযোগ পেয়েছে।
তিনি আরও বলেন, সমাবেশের এই বিশালতা প্রমাণ করে চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লার একটি গণ-জোয়ার তৈরি হয়েছে। এই জোয়ার ১২ তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার মধ্য দিয়েই ইনশাআল্লাহ সফল পরিণতি পাবে। বক্তব্যে তিনি সফল
সমাবেশ বাস্তবায়নে প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ব্যবসায়ী এবং দায়িত্বশীল ভূমিকার জন্য গণমাধ্যম-কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত