আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেরামত আলী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) দুপুরে জেলার ঐতিহাসিক দরাসবাড়ি মসজিদ প্রাঙ্গণে এই ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা, রেললাইন স্থাপন, কৃষি ও আমখাত উন্নয়ন, পদ্মা নদীর ভাঙন রোধ, স্থলবন্দর আধুনিকায়ন, যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিতকরণের অঙ্গীকার করা হয়। পাশাপাশি দুর্নীতিমুক্ত উপজেলা গঠন, নারীর ক্ষমতায়ন, পর্যটন ও শিল্পায়নের ওপর গুরুত্বরোপ করা হয়। কেরামত আলী শিবগঞ্জকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের আশাবাদও ব্যক্ত করেন। শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, সাবেক আমির সেফাউল মূলক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত