Print

Broadcasting News Corporation

হাদী হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২৬ , ৮:৩০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শহীদ হাদীর হত্যার সুষ্ঠু বিচার ও ন্যায়বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ)সন্ধ্যার সময় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভকারীরা শান্তির মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় প্রায় ৩০ মিনিট যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা “শহীদ হাদীর জন্য ন্যায় চাই”, “সত্যের বিজয় চাই” এবং “ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে”—এমন বিভিন্ন স্লোগান দেন। তারারাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকে দিল্লিকে ঢাকা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শহীদ হাদীর হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি।
বক্তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন। প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

Post Views: 594

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত