Print

Broadcasting News Corporation

বাড্ডা থেকে যৌথ অভিযানে ২ টি পিস্তল জব্দ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২৬ , ৯:৩০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: যৌথ অভিযানে রাজধানীর বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা এলাকার পোস্ট অফিস পাড়ায় ০৭ টি পিস্তল, ০৩ টি রিভলবার, ০১ টি ০.২২ মিমি বোরের রাইফেল সহ বেশ কিছু গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত মোঃ মেহেদী হাসানের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং পরবর্তী গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বিকেল ৪টায় একই এলাকার একটি রিক্সা গ্যারেজে পুনরায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ২টি বিদেশি পিস্তল এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।

Post Views: 651

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত