মশাহিদ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দুর্নীতি দূর করার সাথে সাথে আমাদের প্রোডাকশনও শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এতে এদেশ এগিয়ে চলবে। এদেশ যুবকদের হাত ধরে এগিয়ে চলবে ইনশাআল্লাহ। দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। এটা মুখের কথা নয়, ঠুটের কথা নয়, এটা বুকের কথা। শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) দুপুর ১২টায় নিজ জন্মভূমি কুলাউড়া উপজেলার নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা.শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি আরো বলেন- ভাবতে পারেন, আমেরিকার নিউ ইয়র্কের মতো জায়গাও আমাদের সরাসরি বিমানের কোনো ফ্লাইট নাই, এটা চরম দুর্ভাগ্য। বিশ্বের যেখানে যেখানে বিমানের ফ্লাইট নাই, সেখানেও ফ্লাইট চালু হবে। চব্বিশে যুবকরা জীবন দিয়ে আমাদেরকে মুক্তি, স্বাধীনতা এনে দিয়েছে, এ জাতি তাদেরকে চিরদিন মনে রাখবে। শরিফ ওসমান হাদি, ফাহাদরা তাদের জীবন দিয়ে আমাদের বাঁচিয়ে গেছে, আমরা তাদের প্রতি দায়বদ্ধ থাকবো, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এতে কোনো কম্প্রোমাইজ নাই, আমরা আপোষহীন চলবো ইনশাআল্লাহ। বিশ্বের এমন কোনো দেশ পাওয়া যাবে না, যেখানে যুবকরা দেশের জন্য এগিয়ে আসেনি। যুবকদের হাত আমাদের চেয়ে শক্তিশালী। এদের জন্য বাংলাদেশ, আগামীর স্বপ্নের বাংলাদেশ এদের জন্যেই গড়তে চাই। মৌলভীবাজার জেলা জামায়াত সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন- মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাহেদ আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে, মৌলভীবাজার-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাহেদ আলী, ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিন, শহর সভাপতি তারেক আজিজসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত