Print

Broadcasting News Corporation

গণমাধ্যমকর্মীদের দ্বায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২৬ , ৭:৫৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

সিলেট, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর বলেছেন, গণমাধ্যম সমাজের দর্পণস্বরূপ। দেশের যেকোন গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমকর্মীদের দ্বায়িত্বশীল ভূমিকা রাষ্ট্রকে সঠিক পথ দেখায়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সিলেট আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে তথ্য অধিদফতর আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান তথ্য অফিসার বলেন, তথ্য অধিদফতর গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ উপলক্ষ্যে প্রস্তুতকৃত সচেতনতামূলক বিভিন্ন কন্টেন্ট , টিভিসি, থিম সং, বিভাগীয় সংগীতসহ পোস্টাল ব্যালট সম্পর্কিত প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া গণমাধ্যমকর্মীদের নিয়ে বিভিন্ন বিভাগে সেমিনার, কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করছে তথ্য অধিদফতর।
তিনি আরও বলেন, গণভোট নিয়ে তরুণরা অত্যন্ত উচ্ছ্বসিত। তরুণদের এ উচ্ছ্বাসকে যথাযথভাবে কাজে লাগিয়ে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি গ্রামের সাধারণ জনগণ ও নারীদের ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে। গণভোট কী, কেন এবং কীভাবে ভোট দিতে হবে- এসব বিষয়ে জনগণের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তাই গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের সুবিধা এবং আচরণবিধি সহজভাবে জনগণের কাছে তুলে ধরতে হবে।
উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, উপপ্রধান তথ্য অফিসার নাসরীন জাহান লিপি ও মোল্লা আহমদ কুতুবুদ- দ্বীন বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন৷ এসময় সিনিয়র তথ্য অফিসার কে.এম. খালিদ বিন জামান ও তাহমিনা আক্তার, তথ্য অফিসার বিথী আক্তার এবং সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া, আঞ্চলিক পত্রিকার সাংবাদিকগণ তাদের মতামত ও নির্বাচন বিষয়ক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

 

Post Views: 547

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত