Print

Broadcasting News Corporation

দেশের সর্বত্র নির্বাচন সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয়

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২৬ , ৫:২৮ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তথ্যসচিব মাহবুবা ফারজানা বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তথ্য মন্ত্রণালয় প্রত্যন্ত অঞ্চল হতে দেশের সর্বত্র গণভোট ও নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে। নির্বাচনের পূর্ব পর্যন্ত প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত হেল্প ডেস্ক, ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্থাপিত মিডিয়া সেন্টার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণভোট ও নির্বাচন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) তথ্য অধিদফতরের সভাকক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে তথ্যসচিব বলেন, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি কর্মকর্তাদের দৃঢ় মনোবল, নিরপেক্ষতা, একাগ্রতা ও সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, বিধিবিধানও পেশাদারিত্ব বজায় রেখে কর্মকর্তাদের যেকোনো অপতথ্য ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তিনি বিদেশি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এবারের নির্বাচনের স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবমূর্তি বর্হিবিশ্বে তুলে ধরতে কর্মকর্তাদের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান।

তথ্যসচিব বলেন, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের মিডিয়া সংক্রান্ত যেকোনো সহযোগিতা প্রদানে আগামী ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিডিয়া সেন্টার স্থাপন করা হবে। এছাড়া, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত হবে হেল্প ডেস্ক এবং রাজধানীর তথ্যভবনে একটিতথ্য সেল চালু করা হবে।

কর্মশালায় কর্মকর্তাদের করণীয় বিষয়ে প্রধান তথ্য অফিসার বলেন, বিমানবন্দরে স্থাপিত হেল্প ডেস্ক, ইন্টারকন্টিনেন্টালে স্থাপিত মিডিয়া সেন্টার এবং তথ্য ওসম্প্রচার মন্ত্রণালয়ের গণভোট ও নির্বাচন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ নির্বাচন কমিশনের সাথে সমন্বয় সাধন করে কাজ করবে। তিনি কর্মকর্তাদের বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঠিক তথ্য, মতামত ও সেবা প্রদানের বিষয়ে দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন।

বর্হিবিশ্ব যেন একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের চিত্র পায় সে লক্ষ্যে কর্মকর্তাদের সুষ্ঠভাবে দায়িত্ব পালনে নির্দেশ প্রদান করেন মন্ত্রণালয়েরঅতিরিক্ত সচিবমোঃ ইয়াসীন।

যুগ্মসচিব মাহফুজা আখতার এর সঞ্চালনায় কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং তথ্য অধিদফতরের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

 

Post Views: 612

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত