ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) এবং আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি’র মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ)বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এনআইবির মহাপরিচালক প্রফেসর ড. সগীর আহমেদ এবং আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন।
সচিব তার বক্তব্যে বলেন, আইসিডিডিআরবি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে উচ্চতর গবেষণা, জ্ঞান বিনিময় ও চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চুক্তি অনুসারে এই সহযোগিতা আগামী তিন বছর কার্যকর থাকবে এবং পক্ষগুলোর সম্মতিক্রমে চুক্তির মেয়াদ বাড়ানো যাবে মর্মে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত