Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ের আটোয়ারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২২ , ৮:৩৮ অপরাহ্ণ | আপডেট: জুন ২১, ২০২২, ৮:৩৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় জোসনা রানী (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) বিকেলে জেলার আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের তোড়িয়া-ফকিরগঞ্জ সড়কের নিতুপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, নিহত জোসনা রানী একই এলাকার অতুল চন্দ্র রায়ের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে জোসনা রাণী বাড়ি থেকে বের হয়ে তোড়িয়া-ফকিরগঞ্জ সড়ক পার হচ্ছিলেন। এসময় আটোয়ারী থেকে তোড়িয়াগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Post Views: 444

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত