Print

Broadcasting News Corporation

বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মোবাইল ও ল্যান্ডফোন নেটওয়ার্ক সচল কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি

প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২২ , ৭:২০ অপরাহ্ণ | আপডেট: জুন ২২, ২০২২, ৭:২০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চলমান বন‌্যায় সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোণা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজারে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের মোট ৩ হাজার ৬১৭টি সাইটের মধ‌্যে ২ হাজার ৮টি সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ‌্যে ১ হাজার ২৫৫টি সাইট পুনরায় সচল করা সম্ভব হয়েছে। অবশিষ্ট ৭৫৩টি সাইট সচল করার জন‌্য কাজ চলছে। এর আগে বাংলাদেশ স‌্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বঙ্গবন্ধু স‌্যাটেলাইট-১ এ সংযোগ স্থাপনের মাধ‌্যমে ইন্টারনেটসহ টেলিযোগাযোগ সংযোগ স্থাপনের জন‌্য সেনাবাহিনীর মাধ‌্যমে ১২টি ও বাংলাদেশ স‌্যাটেলাইট কোম্পানি নিজস্ব ব‌্যবস্থাপনায় আরো ২৯টি ভিস‌্যাট স্থাপনে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী সিলেট হাইটেক পার্ক, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সুনামগঞ্জ সার্কিট হাউজ, গোবিন্দগঞ্জ, দোয়ারা বাজার ও দিরাইসহ ৬টি ভিস‌্যাট হাব স্থাপন সম্পন্ন করেছে। আজ জৈন্তাপুর ও গোয়াইনঘাটে আরো ২টি ভিস‌্যাট হাব স্থাপনের কার্যক্রম সম্পন্ন হবে বলে জানানো হয়। বিএসসিএল সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট সদর উপজেলা কার্যালয়, সুনামগঞ্জ সদর উপজেলা, সুনামগঞ্জ জেলা প্রশাসকের বাংলো, বিশ্বরামপুর এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কার্যালয়ে ৭টি ভিস‌্যাট হাব স্থাপন সম্পন্ন করেছে। এছাড়া আজ বুধবার জৈন্তাপুর, ছাতক, জগন্নাথপুর, শাল্লা ও দিরাই উপজেলায় ভিস‌্যাট হাব স্থাপন কার্যক্রম সম্পন্ন হবে। বিএসসিএল নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে ভিস‌্যাট হাব স্থাপন সম্পন্ন করেছে। বুধবার খালিয়াজুরী উপজেলা কার্যালয়ে ভিস‌্যাট হাব সংযোগ প্রদান কাজ সম্পন্ন হবে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীকে আরও ভিস‌্যাট যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। সরবরাহকৃত ভিস‌্যাট হাবগুলোর মধ‌্যে ৪ সেট ময়মনসিংহ ক‌্যান্টনমেন্টে প্রেরণ করা হয়েছে।

 

Post Views: 567

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত