Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা

প্রকাশিত হয়েছে: জুন ২৪, ২০২২ , ৩:৪৩ অপরাহ্ণ | আপডেট: জুন ২৪, ২০২২, ৩:৪৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যোক্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় মহিলা সংস্থা সদর শাখার সহযোগিতায় এই কর্মশালা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান আলহাজ এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা। দিনব্যাপী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালায় ১০০ জন নারী উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থী অংশ নেয়।

Post Views: 527

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত