Print

Broadcasting News Corporation

জিডি’র সূত্র ধরে ঈশ্বরগঞ্জে অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার

প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২২ , ৯:৩৯ অপরাহ্ণ | আপডেট: জুন ৩০, ২০২২, ৯:৩৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভাড়ায় অটোরিকশা নিয়ে চালানোর কথা বলে বিক্রি করে দেয়া অটোরিকশা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতারকৃতরা হলেন জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বিঞ্চপুর এলাকার শহিদ মিয়ার ছেলে রায়হান মিয়া (১৯), একই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ মতিউর রহসান ও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আবুল হাশেমের ছেলে মোঃ রিপন মিয়া। এদের মধ্যে রায়হান মিয়া ভাড়ায় অটোরিকশা চালানোর কথা বলে নিয়ে বিক্রি করে দিতেন বলে জানিয়েছে পিবিআই। বৃহস্পতিবার (৩০ জুন) ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি এলাকায় পিবিআইয়ের জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার (২৪ জুন) ঈশ্বরগঞ্জের রোকসানা আক্তার নামের এক নারীর কাছে থেকে ভাড়ায় চালানোর কথা বলে অটোরিকশা নেন রায়হান মিয়া। ঘটনার দিন সকালে নিজ বাড়ি থেকে অটোরিকশা চালানোর কথা বলে বের হয়ে নিখোঁজ হন। পরদিন রায়হানের পরিবার ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এই জিডি’র সূত্রে তদন্তে পুলিশ জানতে পারে অটোরিকশাটি রায়হানই চুরি করেছেন। মঙ্গলবার (২৮ জুন) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা রায়হান মিয়াকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তিনি নিজেই অটোরিকশাটি কৌশলে চুরি করে তার এলাকার মতিউরের মাধ্যমে ১৭ হাজার টাকায় কিশোরগঞ্জের তাড়াইলে বিক্রি করেন। মতি মিয়া সেই টাকা থেকে তিন হাজার টাকা নিজে রেখে বাকি টাকা রায়হানকে দেন। রায়হান ১৪ হাজার টাকা থেকে ১২ হাজার দিয়ে একটি স্মার্ট-ফোন কিনে নারায়ণগঞ্জে চলে যান। সেখানে একটি গোডাউনে শ্রমিকের কাজ নেন। পরবর্তীতে রায়হান আটক হবার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশা চোরচক্রের সদস্য মতিউরকে ঈশ্বরগঞ্জের বিষ্ণুপুর এলাকা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মতিউর জানান, চোরাই অটোরিকশাটি তিনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রিপন মিয়ার কাছে বিক্রি করে দেন। পরে রিপন মিয়াকে আটক করেন পিবিআই সদস্যরা। এসপি গৌতম কুমার বিশ্বাস আরও বলেন, চোরাই অটোরিকশাটি কয়েকটি হাত ঘুরে এবার নরসিংদী জেলায় হস্তান্তরের পরিকল্পনা ছিল। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ অটোরিকশা চোরচক্রের সদস্য। চক্রটি সম্পর্কে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। শিগগিরই অন্যদের আইনের আওতায় এনে পুরো চক্রের মূলোৎপাটন করা হবে। আর এ ঘটনায় চুরি যাওয়া অটোরিকশার মালিক মোছাঃ রুনা আক্তার (৩০) বাদী হয়ে বুধবার (২৯ জুন) ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান পিবিআইয়ের এই কর্মকর্তা।

Post Views: 568

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত