Print

Broadcasting News Corporation

ভূমিসেবা কার্যক্রম বিনিয়োগবান্ধব করা হচ্ছে: ভূমিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২২ , ৯:৫৭ অপরাহ্ণ | আপডেট: জুন ৩০, ২০২২, ১০:২৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, দেশে ‘সহজে ব্যবসার সুযোগ’ বাড়াতে ভূমিসেবা কার্যক্রম আরো সহজ ও বিনিয়োগবান্ধব করা হচ্ছে। বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে এর আওতাভুক্ত দপ্তর ও সংস্থার ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একথা বলেন। ভূমিসচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় সাইফুজ্জামান চৌধুরী বলেন, শিল্পে বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভূমি। ভূমিসেবা ব্যবস্থাপনার মান এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন বিদেশি বিনিয়োগকারীরা শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও চালানোর সময় ভূমি বিষয়ক প্রয়োজনীয় ও প্রযোজ্য আনুষ্ঠানিকতা (নামজারি, ভূমি উন্নয়ন কর কিংবা বন্দোবস্ত প্রক্রিয়া ইত্যাদি) দেখে প্রশংসা করে। মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদনশীল খাতে বিনিয়োগের বিকল্প নেই। এজন্য দ্রুত অর্থনৈতিক বিকাশের স্বার্থে ‘সহজে ব্যবসার সুযোগ’-এর সূচকে দেশকে আরো অনেক ধাপ এগিয়ে যেতে হবে। মন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাভুক্ত বিদ্যমান সকল গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান এবং কোম্পানি থেকে কোম্পানির নামে নামজারি ৭ দিনে সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থা প্রয়োজনে আরো সম্প্রসারণ করা হবে। অনুষ্ঠানে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ আরিফ ও হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তরের হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) মোঃ মশিউর রহমান নিজ নিজ দপ্তর ও সংস্থার পক্ষে এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন। অপরপক্ষে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে ভূমিসচিব চুক্তিতে স্বাক্ষর করেন।

Post Views: 624

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত