Print

Broadcasting News Corporation

ঠাকুরগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২২ , ৬:৩১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৬, ২০২২, ৬:৩১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বিধান দাস, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে শহরের গোবিন্দ নগর আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে সকালে জেলা আনসার সদর দপ্তর চত্বরে একটি র‍্যালী বের হয়ে র‍্যালীটি সদর দপ্তর কার্যালয় চত্বর ঘুরে একইস্থানে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন এক আনসার ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট ড. লুৎফর রহমান, সহকারি জেলা কমান্ড্যান্ট ফারুক হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রশিদুল ইসলাম, সদর উপজেলা প্রশিক্ষক প্রবীর কুমার রায় প্রমুখ। ঠাকুরগাঁও ১ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমাড্যান্ট ড. লুৎফর রহমান বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তার জন্মলগ্ন থেকে দেশের উন্নয়নে বিভিন্ন প্রকার কার্যক্রম গ্রহণ করে আসছে এর মধ্যে অন্যতম হচ্ছে পরিবেশ এবং জলবায়ু রক্ষা। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা এবং এক আনসার ব্যাটালিয়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। এখানে ফলজ, বনজ ও ঔষধি এ তিন ধরনের গাছের চারা রোপন করা হয়েছে, যা মানুষের জীবনে নিত্য প্রয়োজনীয় ।

Post Views: 495

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত