Print

Broadcasting News Corporation

লরি চাপায় ভোলাহাটের এক পরিবারের ৩ জন নিহত

প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২২ , ৭:৫৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৬, ২০২২, ৭:৫৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
ভোলাহাটে নিহত পরিবারের আহাজারি।

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তেলবাহী লরি চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক পরিবারের তিনজন। নিহতরা হলেন মা বিউটি আক্তার (৩৫) ও তাঁর মেয়ে ফাহিমা আক্তার (১৫)। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছেলে ২ বছরের শিশু নাসারুল্লাহ। এসময় আহত হয়েছেন বিউটির স্বামী মোঃ হোসাইন (৪৫)। ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার নামোপাঁচটিকরি গ্রামে। তাঁর পিতার নাম মোঃ আনারুল ইসলাম। মোঃ হোসাইন দিনাজপুরের বিরল উপজেলার তেঘরা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় ২২ বছর ধরে শিক্ষকতা করছিলেন। বর্তমানে তিনি প্রধান শিক্ষক। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন বিরল উপজেলায়। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ৬ জুলাই বুধবার ভোরে একই মোটরসাইকেলে পরিবারের চার সদস্য দিনাজপুরের বিরল থেকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার নিজ বাড়ী নামোপাঁচটিকরি গ্রামে আসছিলেন। ভোর পৌনে ৫টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছলে বিপরীতগামী একটি তেলবাহী লরি তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোঃ হোসাইনের স্ত্রী বিউটি আক্তার ও মেয়ে ফাহিমা আক্তার। আহত হয় মোঃ হোসাইন ও তাঁর শিশুপুত্র। আহতদের মধ্যে চিকিৎসা অবস্থায় শিশুপুত্র মারা যায়। নিহত মা- মেয়ে ও শিশুপুত্রকে নিজ বাড়ীতে নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। তাঁদের ৩টি লাল নামোপাঁচটিকরি কবরস্থানে বাদ মাগরিব দাফন সম্পন্ন করা হয় বলে জানান স্বজনেরা। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ মাহবুবুর রহমান ঘটনাটি অফিসিয়ালি নিশ্চিত না বলে জানান।

Post Views: 518

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত