ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য (আইসিএইচ) বিষয়ক এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইন্টারগভার্নমেন্টাল কমিটিতে বাংলাদেশ আগামী ২০২২-২০২৬ মেয়াদে নির্বাচিত হয়েছে।
ইউনেস্কোর আইসিএইচ বিষয়ক ২০০৩ কনভেনশন এর সদস্য দেশসমূহের অংশগ্রহণে ফ্রান্সের প্যারিসস্থ ইউনেস্কো সদর দপ্তরে নবম সাধারণ সভা চলাকালীন ৬ জুলাই অনুষ্ঠিত ইন্টারগভার্নমেন্টাল কমিটির নির্বাচনে বাংলাদেশ চার বছরের জন্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নির্বাচিত অন্য দেশসমূহ হলো ভারত, ভিয়েতনাম ও মালয়েশিয়া। ৫-৭ জুলাই ২০২২ মেয়াদে ইউনেস্কোর আইসিএইচ বিষয়ক সাধারণ সভায় ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা ছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর এবং যুগ্ম সচিব মোঃ ফাহিমুল ইসলাম অংশগ্রহণ করেন। আইসিএইচ এর ৬ টি ইলেক্টোরাল গ্রুপে সদস্যভুক্ত মোট ১৮০ টি দেশের মধ্যে ১২ টি সদস্যপদের শূন্যপদে বিভিন্ন দেশ প্রতিদ্বন্দ্বিতা করে। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইলেক্টোরাল গ্রুপ ৪ এর ৪ টি শূন্যপদে বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত, মালয়েশিয়া ও থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করে। ইতোপূর্বে
এই ৬টি দেশ ছাড়াও ইরান ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও তারা শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। আন্তর্জাতিক এই সংস্থার “Safeguarding of Intangible Cultural Heritage” শীর্ষক ইন্টারগভার্নমেন্টাল কমিটিতে বাংলাদেশ নির্বাচিত হওয়ার ফলে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের সাফল্যের মুকুটে আরো একটি পালক যুক্ত হলো৷ এর ফলে বাংলাদেশ ইউনেস্কো’র ২০০৩ কনভেনশনের সদস্যদেশগুলোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত